সিটি নির্বাচন
ঢাকায় জামায়াতের ২৩ প্রার্থী
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর ও দক্ষিণে জামায়াতে ইসলামী সমর্থিত ২৩ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে উত্তরে নয়জন সাধারণ ও চারজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী। দক্ষিণে রয়েছেন ১০ জন সাধারণ ও তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী। জামায়াত থেকে তাদের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। জামায়াতের নির্ভরযোগ্য কয়েকটি সূত্র থেকে এ তথ্যের সত্যতা মিলেছে।
জামায়াতের এই প্রার্থীদেরকে বিজয়ী করে আনতে এখন মরিয়া হয়ে উঠেছে দলটি। প্রার্থীদের নির্বাচনী কৌশল ঠিক করে দেয়া থেকে শুরু করে বিভিন্নভাবে সমর্থন যোগানো হচ্ছে। বেশিরভাগ প্রার্থীকে দলের পক্ষ থেকে আর্থিক যোগান দেয়া হচ্ছে বলেও জানা গেছে।
ঢাকা উত্তরে সাধারণ কাউন্সিলর পদে জামায়াতের ১০ প্রার্থী হলেন টিফিন বক্স প্রতীক নিয়ে ৩নং ওয়ার্ডে (পল্লবী, মিরপুর) আশরাফুল আলম, ঠেলাগাড়ি প্রতীক নিয়ে ৪নং ওয়ার্ডে (কাফরুল, ভাষানটেক) লস্কর মো. তসলিম, কাটা চামচ প্রতীক নিয়ে ১৩নং ওয়ার্ডে (মিরপুর পূর্ব) অ্যাডভোকেট এনায়েত হোসেন, রেডিও প্রতীক নিয়ে ১৪নং ওয়ার্ডে (মিরপুর, কাফরুল) তারেক রেজা তুহিন, ট্রাক্টর প্রতীক নিয়ে ২২নং ওয়ার্ডে (রামপুরা) মোস্তাফিজুর রহমান, মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ২৯নং ওয়ার্ডে (মোহাম্মদপুর) মোহাম্মদ ইকবাল, টিফিন বক্স প্রতীক নিয়ে ৩৫নং ওয়ার্ডে মনজুরুল আলম, লাটিম প্রতীক নিয়ে ৩৬নং ওয়ার্ডে (রমনা) মাওলানা সালেহ সিদ্দিকী ও ট্রাক্টর প্রতীক নিয়ে ২৬নং ওয়ার্ডে (তেজগাঁও) শরীফ মিজানুর রহমান।
এ সিটিতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জামায়াত সমর্থিত প্রার্থীরা হলেন ৪, ১৫, ১৬ নং ওয়ার্ডে (কাফরুল, ভাষানটেক,ক্যান্টনমেন্ট ও শেরেবাংলা নগর) মোড়া প্রতীক নিয়ে উম্মে সালমা, ১২, ১৩, ১৪ নং ওয়ার্ডে (দারুস সালাম, মিরপুর, কাফরুল) কেটলি প্রতীক নিয়ে মাসুদা আক্তার, ২২, ২৩, ৩৬ নং ওয়ার্ডে (রামপুরা, রমনা) গ্লাস প্রতীক নিয়ে আমেনা বেগম, ২৯, ৩০, ৩২ নং ওয়ার্ডে (মোহাম্মদ, দাবর) শিলপাটা প্রতীক নিয়ে কাওসার জাহান।
অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাধারণ কাউন্সিলর হিসেবে কাটা চামচ প্রতীক নিয়ে ১নং ওয়ার্ডে (খিলগাঁও) কবির আহমেদ, ঘুড়ি প্রতীক নিয়ে ৩নং ওয়ার্ডে মাওলানা শহীদুল ইসলাম, এয়ার কুলার প্রতীক নিয়ে ৫নং ওয়ার্ডে (সবুজবাগ) উমর ফারুক মজুমদার, ৬নং ওয়ার্ডে (মুগদা) টিফিন বক্স প্রতীক নিয়ে গোলাম শাফি মহিউদ্দিন, ১১নং ওয়ার্ডে (শাহজাহানপুর) লাটিম প্রতীক নিয়ে মোশাররফ হোসেন চঞ্চল, ১৩নং ওয়ার্ডে (পল্টন) কাটা চামচ প্রতীক নিয়ে আঞ্জুমান আরা বেগম, ৩৯ নং ওয়ার্ডে (ওয়ারী) মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ডা. আতাহার আলী, ৪৬নং ওয়ার্ডে (গেণ্ডারিয়া) লাটিম প্রতীক নিয়ে আব্দুল মান্নান, ৫২নং ওয়ার্ডে (শ্যামপুর, কদমতলী) লাটিম প্রতীক নিয়ে শফিকুল ইসলাম, ৫৩নং ওয়ার্ডে (শ্যামপুর, কদমতলী) কাটা চামচ প্রতীক নিয়ে হাফেজ আহমাদ হাসান।
উত্তরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জামায়াতের চার প্রার্থী হলেন, ওয়ার্ড নং ২, ৩, ৪ (খিলগাঁও, সবুজবাগ): গ্লাস প্রতীক নিয়ে শামিমা আক্তার, ওয়ার্ড নং ১৩, ১৯, ২০ (পল্টন, রমনা, শাহবাগ): স্টিল আলমারি প্রতীক নিয়ে দিলারা বেগম, ওয়ার্ড নং ৫২, ৫৩, ৫৪ (শ্যামপুর, কদমতলী): কেটলি প্রতীক নিয়ে হাসনা হেনা।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ
নিউজবাংলাদেশ.কম








