News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৫, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩২, ১৯ জানুয়ারি ২০২০

আ.লীগ নেতাদের উস্কানিতেই খালেদার ওপর হামলা: জামায়াত

আ.লীগ নেতাদের উস্কানিতেই খালেদার ওপর হামলা: জামায়াত

ঢাকা: প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের উস্কানিমূলক বক্তব্যের কারণেই খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, গত কয়েক দিন ধরে মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তারই ফলশ্রুতিতে আজ আওয়ামী লীগের সন্ত্রাসীরা বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়েছে।

হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ন্যক্কারজনক ঘটনা সরকারের ফ্যাসিবাদী চরিত্রেরই প্রকাশ। এ ঘটনার দ্বারা আবারও প্রমাণিত হলো সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় না।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়