তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়া
ঢাকা : পুলিশি নিরাপত্তা ছাড়াই তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও এর আগের দুদিন তিনি পুলিশি নিরাপত্তা পেয়েছিলেন।
সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন।
এরপর তিনি মিরপুরের উদ্দেশে রওয়ানা দেন। মিরপুর এলাকায় ডিসিসি উত্তরে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চাইবেন খালেদা জিয়া।
এর আগে রোববার দ্বিতীয় দিনে প্রচারণায় নেমে তিন দফায় আওয়ামী লীগ-ছাত্রলীগের বাধা পান তিনি।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








