News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৪, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

নির্বাচনী প্রচারণায় সাঈদ খোকনের স্ত্রী

নির্বাচনী প্রচারণায় সাঈদ খোকনের স্ত্রী

ঢাকা: দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকনের পক্ষে আবারও নির্বাচনী প্রচারণায় নেমেছেন তার স্ত্রী ফারহানা সাঈদ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও আশপাশের এলাকায় তিনি গণসংযোগ করেন।

এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে নির্বাচনী প্রচারণায় নামেন সাঈদ খোকনের স্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন, যুব-মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল ও সাঈদ খোকনের বোন শাহানা হানিফ।

ফারহানা সাঈদ বলেন, “আমার শ্বশুর ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করেছেন। আমার স্বামী সেই পদে লড়ছেন। তার জন্য ঢাকাবাসীর কাছে দোয়া ও ভোট চাই।”

ফারহানা ঢাকাবাসীর উদ্দেশে বলেন, “আমার স্বামী সাঈদ খোকনকে একবারের জন্য ইলিশ মাছ মার্কায় ভোট দিয়ে ঢাকাবাসীর সেবা করার সুযোগ দিন। তিনি আপনাদের পাশে থাকবেন।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়