News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৯, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৯ জানুয়ারি ২০২০

আব্বাসের ইশতেহারে ১০ দফা, ৯৮ প্রতিশ্রুতি

আব্বাসের ইশতেহারে ১০ দফা, ৯৮ প্রতিশ্রুতি

ঢাকা: নাগরিক ঐতিহ্য, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণের মাধ্যমে বিশ্বায়ন উপযোগী বাসযোগ্য ঢাকা গঠনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।

 
সোমবার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আব্বাসের পক্ষে এ নির্বাচনী ইশতেহার ঘোষণার করেন তিনি। ঘোষিত ১০ দফা ইশতেহারের মধ্যে ৯৮টি প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

১০ দফা ইশতেহারের মধ্যে রয়েছে, নাগরিক সেবা ও বিনোদন, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষাখাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তির ঢাকা, সমাজসেবা, জননিরাপত্তা, নগর পরিকল্পনা ও প্রশাসনিক উন্নয়ন।

ইশতেহার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধান নির্বাচনী কমিটির দক্ষিণের সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এবং বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়