আব্বাসের ইশতেহার ঘোষণা সোমবার
ঢাকা: ঢাকা দক্ষিণের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। সোমবার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআউপি লাউঞ্জে এ ইশতেহার ঘোষণা করা হবে।
নির্বাচন উপলক্ষে গঠিত আব্বাসের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আদর্শ ঢাকা আন্দোলন’র আহ্বায়ক ও বিএনপিপন্থি শিক্ষাবিদ অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদসহ সংগঠনটির নেতারা।
ইশতেহার ঘোষণার পর দুপুর আড়াইটা থেকে জনসংযোগ শুরু করবেন আফরোজা আব্বাস।
তিনি ৫ নং ওয়ার্ডের কদমতলী, আহম্মদবাগ, রাজারবাগ, ৪ নম্বর ওয়ার্ডের মাদারটেক ও ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বনশ্রী ও গোড়ানে জনসংযোগ চালাবেন বলে জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বেশ কিছু মামলা থাকায় গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে আছেন। তার অনুপস্থিতিতে নির্বাচনী প্রচারণায় সক্রিয় রয়েছেন স্ত্রী আফরোজাসহ দলীয় নেতাকর্মীরা।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফই
নিউজবাংলাদেশ.কম








