বৃহস্পতিবার তাবিথের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ঢাকা: উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল বৃহস্পতিবার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।
বুধবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে তাবিথ সংবাদ সম্মেলন করবেন রাজধানীর রেগনাম টাওয়ার ১৯১/বি, তেজগাঁও, গুলশান লিংকরোডে।
বিজ্ঞপ্তিতে জানানো হেয়, সেভওয়ে আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ভবনটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাবিথ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস
নিউজবাংলাদেশ.কম








