News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১৪:৪১, ৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ: পল কাপুর

পল কাপুর। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

শুক্রবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

 এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।

আরও পড়ুন: আওয়ামী লীগের পথেই হাঁটছে জামায়াত: আবদুস সালাম

পল কাপুর জানান, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে তিনি ওই অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, সহযোগিতা, নিরাপত্তা, বাণিজ্য ও সুশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত ও অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তুলছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়