News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৮, ৩ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগের পথেই হাঁটছে জামায়াত: আবদুস সালাম

আওয়ামী লীগের পথেই হাঁটছে জামায়াত: আবদুস সালাম

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের পথেই হাঁটছে জামায়াত: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৭ বছরে যে পথে হেঁটেছে, জামায়াতে ইসলামীও এখন একই পথে হাঁটছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক দলের আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আব্দুস সালাম বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। তিনি দাবি করেন, তারেক রহমানের দেশে ফেরা এবং জনগণের সমর্থন তার জনপ্রিয়তার প্রমাণ।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ তারেক রহমানকে ছোট করতে বিপুল অর্থ ব্যয় করেছে এবং জামায়াতও একই ধরনের চেষ্টা চালাচ্ছে। এ দুই শক্তির বিরুদ্ধেই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে এবং কিছু রাজনৈতিক দল দেশকে অস্থির করার চেষ্টা করছে।

নির্বাচনি ইশতেহারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খেলোয়াড়দের সম্মাননা দিচ্ছে। পাশাপাশি দুর্নীতি রোধে জিয়াউর রহমানের বক্তব্যের ধারাবাহিকতা বজায় রাখার কথাও তুলে ধরেন।

আরও পড়ুন: কমলো অফিসের সময়, দোকান ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ

শেষে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো জামায়াতও আধিপত্যবাদী শক্তির দিকে ঝুঁকছে, তবে তারেক রহমানের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। রাজনীতি দিয়ে আমরা আওয়ামী লীগকে মোকাবিলা করেছি। রাজনীতি দিয়েই জামায়াতকেও মোকাবিলা করব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়