News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ৩ এপ্রিল ২০২৬

কমলো অফিসের সময়, দোকান ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ

কমলো অফিসের সময়, দোকান ও মার্কেট সন্ধ্যা ৬টার পর বন্ধ

ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সরকারি ও বেসরকারি খাতে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং সন্ধ্যা ৬টার পর মার্কেট ও বিপণিবিতান বন্ধ রাখতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ব্রিফিংয়ে বিষয়টি জানান।

তিনি বলেন, বিশেষ পরিস্থিতির কারণে সংসদ ভবনেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী দীর্ঘ সময় কাজ করায় যাতায়াতের সময় বাঁচাতে এ ব্যবস্থা নেওয়া হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ

অফিস ও ব্যাংকের সময়সূচি
সরকারি ও বেসরকারি অফিস: সকাল ৯টা–বিকেল ৪টা
ব্যাংক: সকাল ৯টা–বিকেল ৩টা (লেনদেন), আনুষঙ্গিক কাজ শেষে বিকেল ৪টায় বন্ধ

বাজার ও বিপণিবিতান
সন্ধ্যা ৬টার পর সব মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ
কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকান এ নির্দেশনার বাইরে
বাণিজ্য মন্ত্রণালয় কঠোরভাবে মনিটর করবে

শিক্ষা ও পরিবহন
শিক্ষা মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে
স্কুল শিক্ষার্থীদের জন্য শুল্কমুক্ত ইলেকট্রিক বাস আমদানির সুযোগ
বাণিজ্যিক ব্যবহারের নতুন ইলেকট্রিক বাসে ২০% শুল্ক কমানো

ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন
জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ৩০% ব্যয় কমানো
তিন মাস নতুন সরকারি যানবাহন ও কম্পিউটার ক্রয় বন্ধ
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০% কমানো
সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় ৫০% কমানো

আলোকসজ্জা
বেসরকারি বিয়ে ও উৎসবে আলোকসজ্জা নিষিদ্ধ

আরও পড়ুন: ৩৮৭ টাকা বাড়ল  ১২ কেজি এলপিজির দাম 

আইন সংশোধন
‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট’-এর খসড়া অনুমোদন, পরীক্ষায় অপরাধের শাস্তি কঠোর করা হবে

জ্বালানি সরবরাহ
মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেলের সরবরাহ অনিশ্চিত
বিকল্প হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে আমদানি শুরু
সাধারণ মানুষের জন্য ভর্তুকি অব্যাহত থাকবে

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়