News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১০, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:০৭, ১৮ জানুয়ারি ২০২০

পেট্রোলবোমার মামলায় জামিন চাইলেন দুদু

পেট্রোলবোমার মামলায় জামিন চাইলেন দুদু

ঢাকা: পেট্রোলবোমা হামলা ও গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

রোববার এ সংক্রান্ত চার মামলায় তার আইনজীবী জামিন আবেদন করেন।

রাজধানীর মিরপুর থানায় ৩টি ও রূপনগর থানায় পুলিশের দায়ের করা ১ মামলায় তিনি জামিন চেয়ে আবেদনগুলো করেছেন।

দুদুর আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন জানান, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে দুই থানায় দায়ের করা চার মামলায় জামিন আবেদন করা হয়েছে।

গত ১২ জানুয়ারি দুদুকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি জেল হাজতে আছেন।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়