News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২১, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:০৮, ১৮ জানুয়ারি ২০২০

আব্বাসের জামিন শুনানির জন্য নতুন বেঞ্চ

আব্বাসের জামিন শুনানির জন্য নতুন বেঞ্চ

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলায় আগাম জামিন আবেদনের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে একটি বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান।

এর আগে বুধবার মির্জা আব্বাসের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দুই মামলায় দ্বিধাবিভক্ত আদেশ দেন হাই কোর্ট।

একই আদালতে নাশকতা ও দুর্নীতির অভিযোগে তিন মামলায় আগাম জামিন প্রর্থনা করেন মির্জা আব্বাস। সে জামিন আবেদনগুলোর মধ্যে নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানার দুই মামলার শুনানি করে হাই কোর্ট দ্বিধাবিভক্ত আদেশ দিলেও দুদকের মামলায় জামিন আবেদন ওই আদালত শুনানি করেননি। যার ফলে দুদকের মামলার আগাম জামিনের বিষয়টি শুনানি করার জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।

নিউজবাঙলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়