মির্জা ফখরুলের জামিন বহাল
ঢাকা: পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছয় মাসের জামিন আদেশ বহাল রেখেছেন চেম্বার বিচারপতি।
বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
হাই কোর্ট তাকে ছয় মাসের জামিন দিয়েছিলেন।
আদালতে ফখরুলের পক্ষে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
মোমতাজ উদ্দিন ফকির সাংবাদিকদের জানান, মির্জা ফখরুলের জামিন স্থগিত করতে আমরা আবেদন করেছিলাম। আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন বহাল রাখার আদেশ দিয়েছেন।
গত ১৬ এপ্রিল এ মামলায় ফখরুলকে ছয় মাসের জামিন দেন হাই কোর্ট। একইসঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা অপর মামলাগুলোতে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন। দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








