News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৮, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:২২, ২৭ জানুয়ারি ২০২০

ট্যানারি সরাতে ব্যর্থ সচিবকে হাইকোর্টে তলব

ট্যানারি সরাতে ব্যর্থ সচিবকে হাইকোর্টে তলব

ঢাকা: উচ্চ আদালতের রায় থাকলেও রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হওয়ায় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভুইয়াকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ১৯ মে হাইকোর্টে হাজির হয়ে এ ব্যর্থতার কারণে কেন তার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে বলা হয়েছে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

ট্যানারি স্থানান্তরে ব্যর্থ হওয়ায় গত সোমবার হাইকোর্টে শিল্প সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগটি দায়ের করা হয়। আদালতে আবেদনের ওপর শুনানি করেন আ্যডভোকেট মনজিল মোরসেদ।

তিনি সাংবাদিকদের জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তরে আদালতের নির্দেশ থাকলেও কয়েকদফা রাষ্ট্রপক্ষের আবেদনের পর সময় বাড়িয়েছিলেন আদালত। কিন্তু বর্ধিত সময়ের মধ্যেও তা বাস্তবায়ন না হওয়ায় সোমবার হাইাকোর্টে ফের আদালত অবমাননার আবেদনটি দায়ের করা হয়। গত বছরের ১৫ এপ্রিল পৃথক একটি আবেদনে একই বিষয়ে শিল্প সচিবসহ ১৪ জনের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেন।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়