News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৬, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:০৭, ১৮ জানুয়ারি ২০২০

যৌন নিপীড়নের ঘটনায় বিবাদীর তালিকায় ড. মিজান

যৌন নিপীড়নের ঘটনায় বিবাদীর তালিকায় ড. মিজান

ঢাকা: পহেলা বৈশাখে যৌন নিপীড়নের ঘটনায় দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটে বিবাদীর তালিকায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের নাম যোগ করা হয়েছে।

এছাড়া ঘটনার তদন্তভার মানবাধিকার কমিশনকে যেন দেয়া হয় সে নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার ওই রিট আবেদন করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন ও বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের নির্দেশনা চাওয়া হয়।

রিটে আইন ও স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহারিদর্শক, র‌্যাবের মহাপরিচালকসহ মোট ছয় জনকে বিবাদী করা হয়। পরবর্তী সময়ে এ তালিকায় যোগ করা হয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমানের নাম।

এ বিষয়ে ইউনুস আলী আকন্দ বলেন, “প্রথমে রিটে ছয়জনকে বিবাদী করা হলেও পরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম যুক্ত করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়