মাসরাত ঠিক বলেছেন, কাশ্মির ভারতের নয়: সাঈদ
ভারত শাসিত জম্মু-কাশ্মিরের স্বতন্ত্রতাবাদী নেতা মাসরাত আলমকে গ্রেফতারের প্রতিবাদে লশকর-ই-তৈয়বা নেতা হাফিজ সাঈদ কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দিয়েছেন। মাসরাতের গ্রেফতারকে অন্যায় দাবি করে তিনি বলেছেন, যেখানে মাসরাত পাকিস্তানের পক্ষে স্লোগান দিয়েছেন সেই শ্রীনগর একটি বিরোধপূর্ণ এলাকা, এটা ভারতের অংশ নয়।
প্রসঙ্গত, সম্প্রতি শ্রীনগরে এক র্যালিতে পাকিস্তানি পতাকা প্রদর্শন ও পাকিস্তানের পক্ষে স্লোগান দেন মাসরাত ও তার সমর্থকরা। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ওই র্যালিতে তিনি হাফিজ সাঈদের সমর্থনেও স্লোগান দেন।
ভারতীয় কর্তৃপক্ষের মতে মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সাঈদ। তিনি শুক্রবার পাকিস্তানে হাফিজ সাঈদের সমর্থনে এক সভা করেন।
নিউজবাংলাদেশ.কম/ একে
নিউজবাংলাদেশ.কম








