News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫২, ১৭ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪০, ১৯ জানুয়ারি ২০২০

গোপন নথি ফাঁস

চীনের শীর্ষস্থানীয় সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড

চীনের শীর্ষস্থানীয় সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড

ঢাকা: গোপন নথি ফাঁসের দায়ে চীনের একজন শীর্ষস্থানীয় সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে বেইজিংয়ের একটি আদালত। আদালত বলছে, সাংবাদিক জাও ইয়ো (৭১) অবৈধভাবে বিদেশিদের কাছে দেশের পোপনীয়তা প্রকাশ করেছেন। মামলাটি কোন নথিপত্র সম্পর্কিত তা নিশ্চিত করছে না চীনা কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, এটি কমিউনিস্ট পার্টির কৌশল বিষয়ক নথি এবং তা ‘ডকুমেন্ট নং ৯’ নামে পরিচিত।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ দণ্ডকে ‘ন্যায়বিচারের প্রতি অপমান’ বলে অভিহিত করেছে।

চীনা মানবাধিকার গবেষক উইলিয়াম নি’ বলেছেন, জাও ইয়ো ভাষার অস্পষ্টতা ও স্বেচ্ছাচারপ্রসূত ‘রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের’ শিকার, যে আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য কাজ করা কর্মীদের ওপর আক্রমণ করতে ব্যবহার করা হয়।

জাওয়ের একজন আইজীবী শ্যাং বাওজান বলেছেন, এ রায়ে তারা মনোক্ষুণ্ণ এবং তারা আপিল করবেন।

গত বছরের এপ্রিলে জাওকে আটক করা হয়। এর এক সপ্তাহ পর রাষ্ট্রীয় টেলিভিশনে জাওয়ের একটি ভিডিও সম্প্রচার করা হয়, যাতে তার ঝাপসা মুখ দেখা যায় এবং তিনি ‘বড় ভুল’ করেছেন বলে স্বীকার করেন।

জাওয়ের আইনজীবী বলেছেন, তিনি এ ‘স্বীকারোক্তি’ দিয়েছেন যখন তার সন্তানকে পুলিশ হুমিক দেয়। তখন (নভেম্বরে) তিনি বিচারের আওতায় ছিলেন।

জাও অত্যন্ত সম্মানিত একজন সাংবাদিক যিনি হংকং এবং অন্যান্য স্থানের গণমাধ্যমের জন্য লিখেছেন। নব্বইয়ের দশকেও তিনি কারারুদ্ধ হন। তিনি হংকংয়ের একটি সংবাদপত্রে চীনের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াং জেমিনের বক্তব্যসহ পার্টির নথিপত্র পাঠানোর জন্য দোষি সাব্যস্ত হন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়