ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত ৪০
লিবিয়া ও ইতালির মাঝখানে ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সিসিলির কাছে নৌকাডুবিতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
জানা গেছে, ওই নৌকায় অবৈধ অভিবাসীরা ইতালিতে যাচ্ছিল। এ সপ্তাহের শুরুর দিকে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৪০০ মানুষ মারা গেছে বলে ধারণা করা হয়।
সম্প্রতি প্রায় ১০ হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়েছে, যারা এভাবে নৌকায় করে ইতালি যাওয়ার চেষ্টা করছিল। এ বছরের গত তিন মাসে অবৈধ পথে এভাবে নৌকা করে যাওয়ার সময় ডুবে মারা গেছেন কয়েক শ মানুষ।
এ সংকট মোবেলায় ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) কাছে আরও সহায়তা চেয়েছে ইতালি। তবে ইতালির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইইউ তাদের আহ্বানে সাড়া দেয়নি।
অন্যদিকে ইইউ বলছে, ইউরোপে অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে আসলে মোক্ষম কোনো অস্ত্র নেই।
নিউজবাংরাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








