ইসিবির সংবাদ সম্মেলন বানচাল করে দিলেন অজ্ঞাত তরুণী
ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) সংবাদ সম্মেলন বানচাল করে দিলেন ব্যাংকের নীতিমালা বিরোধী এক তরুণী। জার্মনির ফ্রাঙ্কফুটে ইসিবি ব্যাংকের কার্যালয়ে এই ঘটনা ঘটে। বিবিসি।
ইসিবি ব্যাংকের মুদ্রানীতির সাফল্য জানাতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনটি অজ্ঞাত ওই তরুনীর অতর্কিত হামলায় ব্যর্থ হয়। এসময় ইসিবির একনায়কতন্ত্র বন্ধ কর বলে শ্লোগান দিতে থাকেন ওই নারী।
অজ্ঞাত পরিচয়ের ওই নারী কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সম্মেলন কক্ষে হঠাৎ করেই ঢুকে পড়ে সোজা ইসিবি চেয়ারম্যানের টেবিলের ওপর উঠে পড়েন। এসময় তিনি চেয়ারম্যানের টেবিলের ওপর থাকা কাগজপত্র তছনছ করে ছুড়ে মারেন।
উল্লেখ্য, অর্থনৈতিক মন্দার সময়ে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের নীতিসমূহকে অনেকেই জনস্বার্থ বিরোধী হিসেবে অভিহিত করে বিক্ষোভ করে আসছেন।
ইসিবি ব্যাংকের কার্যালয়ে চড়াও হওয়া ওই তরুণীর হাতে 'ইসিবির একনায়কতন্ত্র বন্ধ কর' লেখা কিছু লিফলেটও দেখা যায়। লিফলেটে ইসিবিকে অগণতান্ত্রিক ব্যাংক বলেও অভিহিত করা হয়।
ব্যাংকের নিরাপত্তাকর্মীরা অজ্ঞাত পরিচয়ের ইসিবিবিরোধী ওই তরুণীকে বলপ্রয়োগ করে সরিয়ে দেয়। এসময় ব্যাংকের কর্মকর্তা গালিগালাজও করেন ওই তরুণী।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








