ভারতে ভবন ধসে নিহত ৪
ছবি: সংগৃহীত
ভারতের দিল্লিতে চারতলা একটি ভবন ধসে ৪ জনের প্রাণহানি হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) ভোরের দিকে দিল্লির মুস্তাফাবাদে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা থাকতে পারে বলে তারা ধারণা হচ্ছে। ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা বলেছেন, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ভবন ধসের খবর পায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। পরে দিল্লি ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
আরও পড়ুন: কঙ্গোতে যাত্রীবোঝাই নৌকায় আগুন, নিহত ১৪৮
তিনি আরও জানান, ১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং চার জন মারা গেছে। ৮ থেকে ১০ জন এখনো আটকা থাকতে পারে। আহতদেরকে জিটিপি হাসপাতালে নেওয়া হয়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা।
দিল্লির কিছু অংশে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টির পর ভবন ধসের এই ঘটনা ঘটে। এর আগে গত সপ্তাহে প্রবল ধুলিঝড়ের মধ্যে মধু বিহারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দুইজন আহত হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








