নাইটক্লাবে ‘নিষিদ্ধ’ যুক্তরাষ্ট্রের সেনা
ঢাকা: ফিলিপাইনে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সৈন্যদের জন্য বার এবং নাইটক্লাব নিষিদ্ধ করেছে মার্কিন প্যাসিফিক কমান্ড।
শনিবার প্যাসিফিক কমান্ডের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফিলিপাইনের বারে ফিলিপানা নামে এক হিজড়াকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনার বিচার চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, আগামী সোমবার থেকে সেনাবাহিনীর ১০দিনব্যাপী বার্ষিক শরীর চর্চার আয়োজন করা হয়েছে, এজন্যই প্রশাসন কঠোর হচ্ছে। এই সময়ে সৈন্যদের এমনকি তাদের ক্যাপ্টেন অ্যালেক্স লিমের অবসর সময়ের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
‘সেখানে সৈন্যদের জন্য রাত ১০টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এবং এই নিষেধাজ্ঞার মধ্যে বার এবং ক্লাব অন্তর্ভুক্ত রয়েছে বলেও এএফপিকে জানান ওই মুখপাত্র।
তিনি আরও বলেন, “মার্কিন সেনাদের শুধু হোটেলে খাবার খেতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে তারা কেবল যেখানে থাকছে সেখানে যেতে পারবে।”
জানা গেছে, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের এক সৈন্য বারের মধ্যে এক হিজড়াকে হত্যার দায়ে অভিযুক্ত হন। বর্তমানে ফিলিপাইনের ওলানগাপো শহরে হত্যার অভিযোগে জোসেফ নামের ওই সেনার বিচার শুরু হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








