যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাসবাদী: নোয়াম চমস্কি
যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাসবাদী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি।
তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী। বিশ্বজুড়ে হত্যা অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে কখনোই এমন ভয়াবহ হত্যা অভিযান আর চালানো হয়নি।
শুক্রবার ইউরোনিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি বাড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের সবচেয়ে বড় হুমকিদাতা হয়ে উঠেছে বলে ওই সাক্ষাৎকারে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এছাড়া যুক্তরাষ্ট্রের ড্রোন হামলাকে ‘বিশ্বজুড়ে হত্যা অভিযান’ বলে উল্লেখ করেন।
চমস্কি বলেন, “বিশ্বে গত ৭০ বছর ধরে পরমাণু যুদ্ধের হুমকি বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র ও ইহুদদিবাদী ইসরায়েল বিশ্বের পরমাণু শক্তিধর বড় দু’টি দেশ।”
নোয়াম চমস্কি আরও বলেন, “মার্কিন সংস্থাগুলোর পরিচালিত আন্তর্জাতিক মতামত জরিপ থেকে উঠে এসেছে, বেশিরভাগ মানুষ ওয়াশিংটনকেই বিশ্ব শান্তির প্রতি সবচেয়ে বড় হুমকিদাতা হিসেবে মনে করে।”
তিনি জানান, মার্কিন সংবাদ মাধ্যমগুলো এ জরিপের ফল প্রকাশ করতে অস্বীকার করেছে।
সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তো লড়াই করছে, এমন প্রসঙ্গে চমস্কি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী। বিশ্বজুড়ে হত্যা অভিযান চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে কখনোই এমন ভয়াবহ হত্যা অভিযান আর চালানো হয়নি।”
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








