News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৭, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:১৮, ১৮ জানুয়ারি ২০২০

জালাবাদে আত্মঘাতী হামলায় নিহত ৩৩

জালাবাদে আত্মঘাতী হামলায় নিহত ৩৩

আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে ৩৩ জন নিহত হয়েছন। একটি ব্যাংক ভবনের বাইরে আজ (শনিবার) চালানো এ হামলার ঘটনায় আহত হয়েছেন শতাধিক।

দ্য ডন.কম জানায়, যে স্থানটায় এ হামলা চালানো হয়েছে, সেখান থেকে সরকারি কর্মচারীরা বেতন-ভাতা সংগ্রহ করে থাকেন।

শহরের পুলিশ প্রধান ফাজেল আহমাদ শেরজাদ ঘটনার পরপর এক সংবাদ সম্মেলনে জানান, বিস্ফোরণের পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় সাহায্যের জন্য। এসময় সম্ভবত আরও একটি বিস্ফোরণ ঘটে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।     

 “এটা ছিল একটি আত্মঘাতী হামলা”- একথা উল্লেখ করে শেরজাদ আরও জানান, পুলিশ এখনও নিশ্চিত না হামলাকারী নিজে বোমা বহন করছিল না বোমাটি কোনো গাড়িতে রাখা ছিল।

তবে এ ঘটনায় কোনো তালেবান গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি। সাম্প্রতিক সময়ে পর পর বেশ কয়েকটি বোমা হামলার ঘটনায় তারা দায়িত্ব স্বীকার করে।

প্রসঙ্গত, বিদেশি সৈন্য প্রত্যাহার শুরুর সমান্তরালে আফগানিস্তানে তালেবান হামলার ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে।   

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়