নেপালের সাবেক প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা মারা গেছেন
নেপালের সাবেক প্রধানমন্ত্রী সূর্য বাহাদুর থাপা ভারতে চিকিংসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। আজ শুক্রবার কাঠমান্ডুতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। দ্য হিন্দু।
উল্লেখ্য, বর্ষিয়ান রাজনীতিক সূর্য বাহাদুর থাপা নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচবার দায়িত্বপালন করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। গত ২৯ মার্চ তাকে দিল্লির মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়।
দ্য হিন্দু জানায়, ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বুধবার রাতে সূর্য বাহাদুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার থাপার দল রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির মুখপাত্র ঠাকুর শর্মা এক বিবৃতিতে তার মৃত্যুর কথা নিশ্চিত করেন।
সূর্য বাহাদুর থাপা ব্যক্তিগত জীবনে এক পুত্র ও তিন কন্যার জনক। তার ছেলে সুনীল কুমার থাপা বর্তমানে নেপালের বাণিজ্যমন্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








