News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৩, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:২২, ১৭ জানুয়ারি ২০২০

ফেসবুকে ভুয়া লাইকের ব্যবসায় লাল বাতি

ফেসবুকে ভুয়া লাইকের ব্যবসায় লাল বাতি

ভুয়া লাইক ও স্প্যাম শনাক্ত করার প্রযুক্তি এখন ফেসবুকের হাতে। এতে ভুয়া লাইকধারী অনেক ব্র্যান্ডের লাইকসংখ্যা কমে গেছে এবং ভুয়া লাইক দেখিয়ে ব্যবসা করা হচ্ছে না।

ভুয়া লাইক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের এই কঠিন অবস্থান নেওয়ায় অনেকেই দোকান বন্ধ করে পালাতে বসেছে। গত শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাসপূর্ণ সফটওয়্যার দিয়ে লাইক বাড়ানো, ভুয়া অ্যাকাউন্ট তৈরি ও কম পয়সায় লাইক বাড়ানোর কর্ম শনাক্ত করার প্রযুক্তি ফেসবুকের আয়ত্বে চলে এসেছে। খবর এএফপির।

ফেসবুকের নিরাপত্তা প্রকৌশলী এইচ. কেনেম চেভিয়ার এক ব্লগ পোস্টে লিখেছেন, "ভুয়া লাইক ও স্প্যামার শনাক্তের পদ্ধতির উন্নয়ন করতে কাজ অব্যাহত থাকবে। আমরা এখন যে পদ্ধতি গ্রহণ করছি তাতে ভুয়া লাইক ব্যবসায়ীদের ব্যবসায় লাল বাতি জ্বলবে।"

গত ছয় মাস ধরে প্রচেষ্টা চালিয়ে ভুয়া লাইক ঠেকানোতে সফল হওয়ার কথাও ওই ব্লগ পোস্টে উল্লেখ করেন চেভিয়ার। তিনি জানান, ভুয়া লাইক নির্দিষ্ট পেজে পৌঁছানোর পরপরই তা মুছে দিতে সক্ষম হয়েছে ফেসবুক। এ ছাড়াও কোনো পেজে ভুয়া লাইক থাকলে তা পেজ কর্তৃপক্ষকে নোটিফিকেশন দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়