News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১১, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:২২, ১৭ জানুয়ারি ২০২০

জাপানে ঘণ্টায় ৬০৩ কিলোমিটার গতির ট্রেন

জাপানে ঘণ্টায় ৬০৩ কিলোমিটার গতির ট্রেন

দ্রুত গতির ট্রেনের নিজেদের রেকর্ড এক সপ্তাহের মধ্যেই ভেঙে দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ল জাপান। আজ মঙ্গলবার নতুন ট্রেনটির সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৬০৩ কিলোমিটার বা ৩৭৪ মাইল। গত সপ্তাহে এই ট্রেনটিরই এক পরীক্ষামূলকভাবে চালানোর সময় সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৫৯০ কিলোমিটার। বিবিসি।

ম্যাগনেটিভ লেভিটেশন বা ম্যাগলেভ প্রযুক্তির সাহায্যে মাউন্ট ফুজির কাছে পরীক্ষামূলকভাবে এই ট্রেনটি চালানো হয়। এই প্রযুক্তিতে বৈদ্যুতিক চুম্বকের সাহায্যে ট্রেনটি ট্র্যাকের ওপর বাতাসে ঝুলে থেকে ছুটতে থাকে।

সেন্ট্রাল জাপান রেলওয়ে আশা করছে রাজধানী টোকিও এবং মধ্যাঞ্চলীয় শহর নাগোয়ার মধ্যে ২০২৭ সাল নাগাদ এই ট্রেন সার্ভিস চালু করা সম্ভব হবে। সার্ভিসটি চালু হলে ২০৮ কিলোমিটার দূরত্ব পারি দিতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়