হাবিপ্রবিতে ছাত্রলীগের সংঘর্ষে নিহত ২
দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের ২ নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টায় এ সংঘর্ষ শুরু হয়। নিহত দুই ছাত্রলীগ নেতা হলেন- কৃষি অনুষদ বিভাগের শেষ বর্ষের মিল্টন ও বিজনেস স্টাডিস বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী জাকারিয়া।
এছাড়া এ সংঘর্ষের ঘটনায় শিক্ষক-ছাত্রসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম শফিকুল ইসলাম জানান, সংঘর্ষে আহত ৭-৮ জনকে আমরা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, ক্যাম্পাস থেকে বিতাড়িত হাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ রিয়েল এবং সাধারণ সম্পাদক অরুণ কুমার রায় সিটনের নেতৃত্বে একটি গ্রুপ নূর হোসেন হল দখল করে নিলে অপর গ্রুপ হাবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক জেমি, শেখ রাসেল হলের সভাপতি পলাশ ও ছাত্রলীগ নেতা নয়নের নেতৃত্বে পাল্টা হামলা চালালে পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








