News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৯, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

সারাদেশে ডিগ্রি পাস পরীক্ষা শুরু

সারাদেশে ডিগ্রি পাস পরীক্ষা শুরু

সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শনিবার থেকে শুরু হয়েছে। এবার ১ হাজার ৬৮৩টি কলেজের ৫ লাখ ৩২ হাজার ১১৭ জন পরীক্ষার্থী ৬৮৩ টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

পরীক্ষার প্রথম দিনে ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ ঢাকা মহানগরের সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ এবং শেখ বোরহান উদ্দিন কলেজ কেন্দ্রের পরীক্ষা পরিদর্শন করেন। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম শনিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়