সোহাগপুর বিধবাদের মুক্তিযোদ্ধা ঘোষণার দাবি
শেরপুর: যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি একাত্তরে স্বজনহারা মায়েদের মুক্তিযোদ্ধার তালিকায় লিপিবদ্ধ করার দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ।
বুধবার শেরপুর নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লীতে নববর্ষ বরণ উৎসব পালন করতে গিয়ে মঞ্চের মুখপাত্র বিধবাদের পক্ষে এ দাবি জানান।
তার নেতৃত্বে গণজাগরণ মঞ্চের শতাধিক সদস্যের একটি দল বীর মাতাদের সাথে বর্ষবরণ করতে মঙ্গলবার সেখানে যান।
এ ঘটনায় মুক্তিযুদ্ধে স্বামী-সন্তান-স্বজন ও সম্ভ্রম হারা বিধবারা হাসি-আনন্দে সময় কাটান।
এ সময় সোহাগপুর বিধবাপল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নিরাপত্তা বাড়ানো হয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








