চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা
ঢাকা: রাজধানীর সব পথ যেন এসে মিশেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। ঢাকা বিভিন্ন এলাকার মানুষের অংশগ্রহণে এরই মধ্যে শুরু হয়ে গেছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষের সবচেয়ে বড় আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা-টিএসসি অভিমুখে।
মঙ্গলবার সকাল ৯টায় পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে ব্যাপক আড়ম্বরপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় এলাকায় যাত্রা শুরু করে।
শোভাযাত্রায় অংশ নেয়া তরুণেরা মাথায় গামছা বেঁধে- পাঞ্জাবী পড়ে এবং তরুণীরা শাড়ি পরে বৈশাখের নানা বর্ণিল সাজে নিজেকে সাজিয়ে আসতে শুরু করেছেন টিএসসি-চারুকলা এলাকায়।
মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে রূপসী বাংলা হোটেল ঘুরে টিএসসি হয়ে আবার একই স্থানে এসে শেষ হবে।
প্রাণের এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী-পেশাজীবী-আইনজীবী-নারী-শিশুসহ সর্বস্তরের মানুষ।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








