News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩০, ২৭ ডিসেম্বর ২০২৫

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

ছবি: সংগৃহীত

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটসংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামের একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়।

ঘটনাটি নিশ্চিত করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং জাহাজটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে অগ্নিকাণ্ডের সময় জাহাজে কোনো পর্যটক উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন: দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি বন্ধ

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়