দেশে সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি
ছবি: সংগৃহীত
সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে। হিমেল হাওয়া বইছে, তাপমাত্রার পারদ নেমেছে দশ ডিগ্রির নিচে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।
কুয়াশার চাদরে ঢাকা পড়ায় দিনবেলা সারা দেশে সূর্যের দেখা মেলেনি। রাস্তাঘাটে যানবাহন চালাতে হেডলাইট ব্যবহার করতে হচ্ছে। তীব্র শীতে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন। ঠান্ডার কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং জনজীবনে স্থবিরতা নেমেছে। ছুটির দিন হওয়ায় কাজ ছাড়া বাড়ির বাইরে কম মানুষ দেখা গেছে।
আরও পড়ুন: ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে
শীতের সঙ্গে সঙ্গে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। এদিকে, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল প্রায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








