News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৪, ৪ ডিসেম্বর ২০১৯
আপডেট: ০৫:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২০

পাহাড়ে রাজনৈতিক কর্মীকে গুলি করে হত্যা

পাহাড়ে রাজনৈতিক কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটিতে স্থানীয় এক রাজনৈতিক দলের কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার ভোররাতে নানিয়ারচর উপজেলার ১ নম্বর সাবেক্ষ্যং ইউনিয়নের এগারুইল্লা ছড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত সোভা চাকমা প্রসিত খীসার নেতৃত্বধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে খবর পাওয়া গেছে।

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কর্মকর্তা একে নজিবুল ইসলাম বলেন, “ভোররাতে উপজেলার এগোরুইল্লা ছড়ায় ইউপিডিএফ মূল দলের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

“ঘটনাস্থল নেটওয়ার্কের বাইরে দুর্গম এলাকায়। লাশ উদ্ধারের জন্য পুলিশ রওনা দিয়েছে।”

তবে ইউপিডিএফ মুখপাত্র ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা ‘ঘটনাটি তারা এখনো নিশ্চিত হননি বলে জানান।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়