News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৫, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪২, ১৯ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় অস্ত্র ও পেট্রোলবোমাসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় অস্ত্র ও পেট্রোলবোমাসহ গ্রেফতার ১

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী থেকে পাঁচটি পেট্রোলবোমা ও একটি এলজিসহ আইসক্রিম কারখানার মালিক আসাদুল হককে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের আইসক্রিম কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়া র‌্যাব-১২-এর কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, নিউ রুচি আইসক্রিম কারখানার মালিক আসাদুল হক (৩২) নাশকতাকারীদের পেট্রোলবোমা ও অস্ত্র সরবরাহ করে আসছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে ওই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে পাঁচটি পেট্রোলবোমা, একটি এলজিসহ আসাদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি কুমারখালীর মির্জাপুরের বাসিন্দা।

আসাদুলকে কুমারখালী থানায় সোপর্দ করে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়