News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৯, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

বিমানের হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

বিমানের হজ ফ্লাইট শুরু ১৬ আগস্ট

ঢাকা: এ বছর হজ পালনে সৌদি আরব যাওয়ার ফ্লাইট ১৬ আগস্ট থেকে শুরু করবে বাংলাদেশ বিমান।

ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রী জানান, এ বছর হজ পালনে সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হবে আগামী ১৬ আগস্ট। আর শেষ হবে ১৮ সেপ্টেম্বর। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। শেষ হবে ২৮ অক্টোবর।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে এ বছর এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স ৫০ শতাংশ করে হজযাত্রী পরিবহন করবে।

এর আগে চলতি বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে ২২ সেপ্টেম্বর (৯ যিলহজ ১৪৩৫ হিজরী) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়