News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৫, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৮, ১৯ জানুয়ারি ২০২০

রামপুরা ট্র্যাজেডিতে হাসিনা-খালেদার শোক

রামপুরা ট্র্যাজেডিতে হাসিনা-খালেদার শোক

ঢাকা: রামপুরা ঝিলপাড়ে টিনশেড দোতলা বাড়ি দেবে গিয়ে ১১ জন নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

এ ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও গভীর শোক প্রকাশ করেন।

বুধবার পাঠানো পৃথক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এ ঘটনায় বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদও নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন।

উল্লেখ্য, রামপুরায় ঝিলপাড়ে টিনশেড দোতলা বাড়ি দেবে গিয়ে ১১ জন নিহত হয়। বুধবার বিকেলের এ ঘটনায় নিহতদের মধ্যে আখের রস বিক্রিতা নিজাম উদ্দিন নিজামসহ (৪৫) তার পরিবারের ৪ জন নিহত হন। দেবে যাওয়া বাড়িটিতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেশ কজন আটকা পড়েন।

জানা যায়, দমকলকর্মীরা এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়