News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১১, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৮, ১৯ জানুয়ারি ২০২০

খালেদার সঙ্গে স্পেন ও সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদার সঙ্গে স্পেন ও সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করছেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেয়াদা সাকোঁ।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

রাত সাড়ে আটটার দিকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রাসিল।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে খালেদা জিয়ার প্রেস উইং থেকে বলা হয়েছিল, উক্ত দুই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ গুলশান রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, “স্থান পরিবর্তন হয়েছে। স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত চেয়ারপারসনের বাসায় সাক্ষাৎ করেছেন।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়