News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:০১, ২৩ ডিসেম্বর ২০২৫

মোহাম্মদপুরের কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের প্রধান গ্রেফতার

মোহাম্মদপুরের কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের প্রধান গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের নেতৃত্বে যৌথ বাহিনী কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে গ্রুপের প্রধান চাঁন সামুরাইসহ প্রায় ৫০ জনকে প্রাথমিকভাবে আটক করেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত পরিচালিত হয় অভিযানটি। এতে অংশ নেয় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা। অভিযান কেন্দ্র ছিল বসিলা ও সংলগ্ন ছয়টি চিহ্নিত এলাকা। এ সময় দেশীয় অস্ত্র, মাদকসহ ছিনতাই কাজে ব্যবহৃত মোবাইল ফোন এবং অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

পুলিশ জানায়, চাঁন গ্রুপের প্রধান চাঁন সামুরাইয়ের বিরুদ্ধে হত্যাসহ মোট ২২টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক এবং তার সহযোগী রাজিবকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন: মোহাম্মদপুরে বাবু হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

রায়েরবাজার এলাকার আলোচিত কিশোর গ্যাং ‘চাঁন-মানিক’ গ্রুপের প্রধান চাঁন মিয়া ওরফে রাতুল (২২)কে একই অভিযানে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে তার চার সহযোগী লিমন, মো. রমিজ, মো. খাইরুল ইসলাম ও মো. বাবুকেও আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চাপাতি, ছুরি এবং ছিনতাইয়ে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, রায়েরবাজার, বুদ্ধিজীবী কবরস্থান ও আশেপাশের এলাকায় সক্রিয় এই গ্যাংটি রাতের অন্ধকারে পথচারীদের ওপর হামলা চালিয়ে মোবাইল ও টাকা-পয়সা ছিনতাই করত। গ্যাংটির প্রায় ২০–২৫ জন উঠতি বয়সের সদস্য রাতের অন্ধকারে ওত পেতে থাকে। আমরা দীর্ঘদিন ধরে তাদের সব সদস্যকে আইনের আওতায় আনার চেষ্টা করছিলাম। এই অভিযানে চাঁনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিটি গ্রেফতারকৃত সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল আলম শেখ জানান, স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে এই গ্যাংটির কার্যক্রমে আতঙ্কিত ছিল। আমাদের অভিযান তাদের বিরুদ্ধে চলমান তদন্তের ধারাবাহিক ফলাফল।

অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়