News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৪, ৩ এপ্রিল ২০২৬

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানি শুরু

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানি শুরু

ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমাননের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি  তথ্য জানান।

আরও পড়ুন: ডিজিটাল লেনদেনে `বাংলা কিউআর` বাধ্যতামূলক

সচিব জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ লাইন অনিশ্চিত হয়ে পড়ায় সরকার বিকল্প উৎস খুঁজছে। এছাড়া সাধারণ মানুষের খরচ কমাতে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়