News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪১, ১ এপ্রিল ২০২৬

এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

ফাইল ছবি

এপ্রিল মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২ এপ্রিল)। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত এপ্রিল ২০২৬ মাসের সৌদি সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ সংক্রান্ত নতুন মূল্য বৃহস্পতিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

একই সময়ে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন দামও জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে, গত ২ মার্চ সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।

আরও পড়ুন: টানা ৪ দফায় বাড়লো সোনার দাম 

অন্যদিকে, একই দিনে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়