ঐতিহ্যের মাসব্যাপী বই উৎসব শুরু
প্রকাশনা সংস্থা ঐতিহ্যের আয়োজনে শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী বই উৎসব। রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরি চত্বরে সৃজনশীল এই প্রকাশনা সংস্থাটির ১৫ বছর পূর্তি উপলক্ষে বই উৎসবের এ আয়োজন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে ঐতিহ্য প্রকাশিত সহস্রাধিক বইয়ে ৬০% পর্যন্ত মূল্যছাড় পাবেন ক্রেতারা। তবে, এ সুযোগ বইয়ের মজুদ থাকা ও ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে বলে জানিয়েছে ঐতিহ্য।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঐতিহ্য প্রকাশিত মানসম্পন্ন কিছু বই মাত্র ৪০ টাকায় কেনারও সুযোগ থাকছে এই উৎসবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগামী ১৬ মে ২০১৫ পর্যন্ত এ উৎসব চলবে।
উল্লেখযোগ্য ও পাঠক সমাদৃত সহস্রাধিক বইয়ের প্রকাশনা সংস্থা ঐতিহ্য এই উৎসব উপলক্ষে নিয়ে আসছে আরও ২১টি নতুন বই।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








