News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৫, ১৮ ডিসেম্বর ২০২৫

বেসরকারি স্কুল-কলেজের টিউশন ফি নিয়ে নতুন নির্দেশনা

বেসরকারি স্কুল-কলেজের টিউশন ফি নিয়ে নতুন নির্দেশনা

ফাইল ছবি

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে সংশোধিত শিক্ষার্থী ভর্তি নীতিমালা অনুযায়ী টিউশন ফি নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। 

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে যে, তারা ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি এবং টিউশন ফি সংগ্রহের ক্ষেত্রে প্রণীত নতুন নীতিমালা অনুসরণ করবে।

আরও পড়ুন: জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে নতুন নির্দেশনা

নির্দেশনায় আরও বলা হয়েছে, “বেসরকারি স্কুল, স্কুল এন্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা (সংশোধিত)” অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ফি এবং টিউশন ফি নীতিমালা-২০২৪ এর তফসিল ক, খ ও গ অনুযায়ী নির্ধারিত হারে ফি সংগ্রহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা কার্যকর হলে, বেসরকারি স্কুল-কলেজগুলোতে টিউশন ফি নির্ধারণ ও সংগ্রহের প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং মানসম্মত নিয়ন্ত্রণ নিশ্চিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়