News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৮, ১৮ ডিসেম্বর ২০২৫

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে নতুন নির্দেশনা

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে নতুন নির্দেশনা

ফাইল ছবি

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রবেশপত্র আগামী ২১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রবেশপত্র ইতোমধ্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবেশপত্রে কোনো ধরনের ভুল বা তথ্যগত অসঙ্গতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের আবেদনের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় যোগাযোগ করতে হবে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও প্রতিষ্ঠানসমূহকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রবেশপত্র বিতরণ ও যাচাই কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়