News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধান্ত পরিবর্তন, কবি মোহন রায়হানকে পুরস্কার দিচ্ছে বাংলা একাডেমি

সিদ্ধান্ত পরিবর্তন, কবি মোহন রায়হানকে পুরস্কার দিচ্ছে বাংলা একাডেমি

কবি মোহন রায়হান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিতে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৬ দেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কবিকে পুরস্কার দেয়ার ঘোষণা প্রকাশের পর বিভিন্ন পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় বিরূপ সমালোচনা শুরু হওয়ায় পুরস্কার স্থগিত রাখা হয়েছিল। অভিযোগসমূহ পর্যালোচনা করার জন্য ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়, যেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।

পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে, আগামী ২ মার্চ সোমবার সকাল ১১টায় বাংলা একাডেমিতে কবি মোহন রায়হানকে পদক প্রদান করা হবে।

এর আগে ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ২০২৫ সালের সাহিত্য পুরস্কারের জন্য ৯ বিশিষ্টজনের নাম ঘোষণা করেছিলেন। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণ করেন, কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়ে কবি মোহন রায়হান জানতে পারেন তার পুরস্কার পূর্বে বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: অমর একুশে বইমেলা আজ শুরু, চলবে ১৫ মার্চ পর্যন্ত

পুরস্কারের জন্য মনোনীত অন্য ব্যক্তিরা হলেন: কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ–গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়