পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৮০
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই জানিয়েছে, হামলা আফগানিস্তানের নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে হয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। এছাড়া, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন টিটিপি-এর সঙ্গে সংশ্লিষ্ট সাতটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।১৩:৪৬ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সিটি করপোরেশন নির্বাচনে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হবে: মির্জা ফখরুল
ফখরুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করব।১৩:২৩ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।১২:৫৭ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO. XIX OF 1973) এর Section 7 অনুযায়ী মো. আমিনুল ইসলামকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।১২:২৩ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রশাসকরা সিটি করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন এবং মেয়রের ক্ষমতা ও দায়িত্ব প্রয়োগ করবেন। তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন।১১:৫৮ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে।১১:৩১ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
মদ জব্দের অভিযোগ অস্বীকার করলেন মেহজাবীন চৌধুরী
ঘটনাটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। তবে রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগটি স্পষ্টভাবে অস্বীকার করেন।১০:৪৯ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আমি সৌদি আরবেরই মানুষ: রোনালদো
মাইলফলক স্পর্শের পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোনালদো বলেন, আমি খুবই সুখী। আগেও বহুবার বলেছি, আমি সৌদি আরবেরই মানুষ। এই দেশ আমাকে, আমার পরিবার ও বন্ধুদের দারুণভাবে গ্রহণ করেছে। এখানে আমি সুখে আছি, এখানেই থাকতে চাই।১০:২৮ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ৪
নিহতরা হলেন- খলিল শেখ (৬০), তাহাজ্জত শেখ (৩০) ও ফেরদৌস (৪০)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।১০:০৪ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল
এছাড়া, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে যশোরে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।০৯:৩৮ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।০৯:১৬ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ বসছে ১২ মার্চ, একই দিন স্পিকার নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে। সে অধিবেশনে কার্যসূচি কী কী থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে১৭:১৩ ২২ ফেব্রুয়ারি ২০২৬
পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ডাকবেন। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত হবে। এর পাশাপাশি অন্তর্বতী সরকারের শাসনামলের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে১৬:২৮ ২২ ফেব্রুয়ারি ২০২৬
দেড় বছর পর নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব দায়িত্বে ফেরার পর কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন১৬:০০ ২২ ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার
হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন১৫:৪১ ২২ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একজন ব্যক্তি একসঙ্গে একাধিক আসনের সংসদ সদস্য থাকতে পারেন না। গত ১৬ ফেব্রুয়ারি তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে নির্বাচন কমিশন সেটি শূন্য ঘোষণা করে।১৪:৫৫ ২২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবির ভিসি পদ থেকে সরে গেলেন অধ্যাপক নিয়াজ আহমদ খান
এর আগে, নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে ঢাবি উপাচার্য বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। আমি এখন মনে করছি, দায়িত্ব পালনের পর্বে আমরা একটা ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই১৪:৩৬ ২২ ফেব্রুয়ারি ২০২৬
ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে জানা যাবে অ্যাপে
চলতি রমজানের শুরুতেই এ জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামের একটি অ্যাপ তৈরি করে আলোচনায় এসেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।১৪:৩৫ ২২ ফেব্রুয়ারি ২০২৬
হাসিনাকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
মামলায় মোট আটজন আসামি রয়েছেন। আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল, কিন্তু গ্রেফতার থাকা দুইজন ছাড়া বাকিদের জন্য আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতক অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেনঅ্যা১৪:১৮ ২২ ফেব্রুয়ারি ২০২৬
‘শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না’
তিনি বলেন, ‘শিক্ষার বিষয়ে সরকার আন্তরিক। শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-স্কেলসহ সব ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে১৪:১৪ ২২ ফেব্রুয়ারি ২০২৬
জানুয়ারিতে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত, আহত ১২০৪
সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৯৭টি দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত এবং ১২৩৮ জন আহত হয়েছে। এই সময়ে ২০৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৩ জন নিহত, ১৩২ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ, নিহতের ৪০.৮৪ শতাংশ ও আহতের ১০.৯৬ শতাংশ১৪:০০ ২২ ফেব্রুয়ারি ২০২৬
যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে দুইজন নিহত
অপরদিকে, সাইফুল একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন এবং পরিবারের সঙ্গে একই এলাকায় ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।১৩:৫৬ ২২ ফেব্রুয়ারি ২০২৬
হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান
দলীয় সূত্র ও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়১৩:৪৩ ২২ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
এই সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।১৩:৩৯ ২২ ফেব্রুয়ারি ২০২৬
























