ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করতে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।১৪:৪০ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি ও আধা-সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর নির্দেশনা
সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে সময়মতো উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা মানার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মাঠ পর্যায়ের কর্মকর্তারা ছুটি বা অফিস ত্যাগের জন্য কর্তৃপক্ষের অনুমতি নিতে বাধ্য থাকবেন।১৩:৪৮ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ভিসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান১৩:৪৩ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
মশক নিধন ও পরিচ্ছন্নতায় সিটি প্রশাসকদের আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
নবনিযুক্ত সিটি কর্পোরেশন প্রশাসকদের প্রধানমন্ত্রীর নির্দেশ—মশক নিধন, পরিচ্ছন্নতা ও বনায়ন ত্বরান্বিত করতে হবে। আগামী ছয় মাসের মধ্যে সবুজ ও বাসযোগ্য নগরী গঠনের কার্যকর পরিকল্পনা প্রণয়নের নির্দেশ।১৩:২৫ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে আগামী ২৪ ঘণ্টায় হালকা বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী দু-তিন দিন আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও স্থিতিশীল থাকতে পারে।১৩:১১ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১৬ বছর পর পিলখানা মামলার আসামি শেখ হাসিনাসহ শীর্ষ নেতারা
২০০৯ সালের পিলখানা হামলার মামলায় দীর্ঘসূত্রি বিচার চলছেই। এবার চিফ প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ও তৎকালীন শীর্ষ আওয়ামী লীগ নেতাদের নাম নতুন চার্জশিটে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।১২:৪৭ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
‘স্থানীয় সরকার সচল করতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হবে’
স্থবির স্থানীয় সরকার সচল করতে দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়েছেন মন্ত্রী মির্জা ফখরুল, যেখানে ঢাকা ও চট্টগ্রামের ভোটকে দেওয়া হচ্ছে অগ্রাধিকার। ১২ মার্চের সংসদ অধিবেশনে দলীয় প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এবং আমলাদের বদলে রাজনৈতিক প্রশাসকদের গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।১১:২৮ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, রোগীসহ নিহত ৭
ঝাড়খণ্ডের রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে চাতরায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে দগ্ধ রোগী, চিকিৎসক ও পাইলটসহ সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে উড্ডয়নের ২০ মিনিট পরই বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি পাহাড়ি জঙ্গলে আছড়ে পড়ে।১১:১২ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১০ মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ দেশের ১৩টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এ কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে সমন্বিত সহায়তা দেওয়া হবে।১০:৪৯ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
লোকজ খাদ্য থেকে বিশ্বস্বীকৃত পুষ্টির উৎস ‘পান্তাভাত’
ঐতিহ্যবাহী পান্তাভাতের বিস্ময়কর পুষ্টিগুণ ও এর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে সাজানো এই ফিচারটিতে দেশি-বিদেশি গবেষণার তুলনামূলক তথ্য ও গাজন প্রক্রিয়ার উপকারিতা তুলে ধরা হয়েছে। মূলত সাধারণ ভাতের চেয়ে পান্তা কেন আধুনিক প্রজন্মের জন্য একটি শক্তিশালী `প্রাকৃতিক টনিক` বা `সুপারফুড`, এটি তারই একটি পূর্ণাঙ্গ প্রামাণ্য প্রতিবেদন।০৯:৫৬ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১৮০ দিনের পরিকল্পনায় প্রশাসনিক রদবদল শুরু
নতুন সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে প্রশাসনে বড় ধরনের রদবদল এনে চুক্তিভিত্তিক নয় সচিবের মেয়াদ বাতিল এবং তিন সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে। সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে আরও পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।০৯:১৫ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির ২২ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার
তিনি বলেন, চলতি ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৯৩ কোটি ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে১৯:০৬ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
প্রতিষ্ঠানপ্রধানরা তাদের ব্যবহারিক আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা-আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও টাকার হিসাব নির্ধারণ করে বিল সাবমিট করবেন১৮:৫২ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
খুব দ্রুত পুলিশে ২৭০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবার ভেরিফাই করব। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কি না আমরা সেটা খতিয়ে দেখব১৮:৪৬ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে১৭:৪৯ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজসহ ৯ জন
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রাপ্তরা হলেন- কবিতায় মোহন রায়হান; কথাসাহিত্যে নাসিমা আনিস; প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক; শিশুসাহিত্যে হাসান হাফিজ; অনুবাদে আলী আহমদ; গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান; বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী ও মুক্তিযুদ্ধ মঈদুল হাসান১৭:৩৪ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
এপ্রিলে ঢাকায় ‘ব্রডব্যান্ড এক্সপো’
দেশে আগামী মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড এক্সপো। আগামী ২-৪ এপ্রিল রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে। প্রদর্শনীর অয়োজক দেশের ব্রডব্যান্ড
১৭:২৫ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
কারা চাঁদাবাজি করছে, সেটা সরকারকে বের করতে হবে: ঢাকা চেম্বার
তিনি বলেন, কারা চাঁদাবাজি করছে, সেটা সরকারকে বের করতে হবে। তারা এসে বলে, আমরা সরকারি দলের লোক। যখনই যে সরকার আসে, তখনই বলে আমরা সরকারি দলের লোক; আমাদেরকে চাঁদা দিতে হবে। আমাদের এই অনুষ্ঠান আছে, পাড়ার এই চাঁদা দিতে হবে১৭:১৬ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ঈদে মিলতে পারে টানা ১০ দিনের ছুটি
বেসরকারি খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে, সাধারণত তিন থেকে চার দিনের ঈদ ছুটি দেওয়া হয়। তবে অনেক ক্ষেত্রে ওভারটাইম সমন্বয় বা বিশেষ ব্যবস্থায় ছুটির মেয়াদ কিছুটা বাড়ানো হয়।১৪:৫৫ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার
মন্ত্রী জানান, কৃষক কার্ড ইস্যুতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক চলছে। তিনি বলেন, আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল কৃষক কার্ড দেওয়া। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ প্রথম বৈঠক করছেন প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু করা হবে।১৪:৩৬ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আবারও বাড়ল সোনার দাম
নতুন দর অনুযায়ী সোনার দাম- ২২ ক্যারেট: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।১৪:১৭ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৮০
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই জানিয়েছে, হামলা আফগানিস্তানের নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে হয়েছে। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। এছাড়া, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন টিটিপি-এর সঙ্গে সংশ্লিষ্ট সাতটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে।১৩:৪৬ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সিটি করপোরেশন নির্বাচনে অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হবে: মির্জা ফখরুল
ফখরুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি। অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করব।১৩:২৩ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ও মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।১২:৫৭ ২৩ ফেব্রুয়ারি ২০২৬
























