অবুঝ প্রাণীর অসহায়ত্ব নিয়ে ‘কনটেন্ট’, পিয়া জান্নাতুলের ক্ষোভ
মা-হারা বানরের আবেগঘন ভিডিও ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণার কৌশলে তীব্র ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। প্রাণীর অসহায়ত্বকে ‘কনটেন্ট’ না বানিয়ে বরং রমজানের শিক্ষায় উজ্জীবিত হয়ে সবার প্রতি মানবিক হওয়ার এবং রাস্তায় থাকা প্রাণীদের খাবার দেওয়ার আহ্বান জানান তিনি।১৩:০০ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
২৩ দিনে প্রবাসী আয় ২৫৬৭ মিলিয়ন ডলার
চলতি বছরের ১–২৩ ফেব্রুয়ারি প্রবাসী আয় বেড়ে ২,৫৬৭ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ২৩.৬% বেশি। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় ২১,৯৯৯ মিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২১.৯%।১২:৩৫ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
‘পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন হবে না’
পিলখানা হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন গঠন না করে অন্তর্বর্তী সরকারের রিপোর্টের ভিত্তিতেই বিচার সম্পন্ন করা হবে। বর্তমান সরকার দ্রুততম সময়ে বিদ্যমান সুপারিশমালা বাস্তবায়ন ও ঝুলে থাকা বিচারিক প্রক্রিয়া শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।১২:১৬ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা
বার্ড ফ্লু ঝুঁকি এড়াতে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে পূর্ণ নিষেধাজ্ঞা এবং ১৬টি দেশে আংশিক বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। জনস্বাস্থ্য রক্ষায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হলেও সরকারি শংসাপত্র ও নির্দিষ্ট তাপ-প্রক্রিয়াকরণ সাপেক্ষে প্রক্রিয়াজাত মাংস আমদানিতে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।১২:০৪ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ সেনা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২৫ ফেব্রুয়ারি পিলখানায় ২০০৯ সালের বর্বরোচিত হত্যাযজ্ঞের ১৭তম বার্ষিকীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে শহীদদের স্মরণ, দোয়া ও রাষ্ট্রীয় শ্রদ্ধা কার্যক্রম পালিত হয়েছে।১১:৪৬ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে না যে ৬ শ্রেণির মানুষ
প্রধানমন্ত্রী ১০ মার্চ ১৪ উপজেলায় ২,৫০০ টাকা করে নগদ সহায়তার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন নীতিমালায় সরকারি চাকরিজীবী ও সম্পদশালীদের বাদ দিয়ে কেবল প্রকৃত দরিদ্র ও অনগ্রসর পরিবারকে এই সুবিধার আওতায় আনা হচ্ছে।১১:২৭ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
দলবাজি ও দুর্নীতিমুক্ত প্রশাসনের লক্ষ্যে নতুন সরকারের শুদ্ধি অভিযান
স্বরাষ্ট্র ও জনপ্রশাসনে গতি ফেরাতে নির্দিষ্ট রাজনৈতিক বলয় ভেঙে বড় ধরনের শুদ্ধি অভিযান ও রদবদল শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। একই সাথে কর্মস্থলে শৃঙ্খলা ফেরাতে সকাল ৯টায় উপস্থিতি নিশ্চিতসহ কর্মকর্তাদের জন্য কঠোর শাস্তিমূলক নির্দেশ জারি করা হয়েছে।১০:৫১ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন হুমকি মোকাবিলায় চীনা সুপারসনিক শক্তির দ্বারপ্রান্তে ইরান
ইরান চীনের তৈরি সুপারসনিক জাহাজবিধ্বংসী সিএম–৩০২ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তিতে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ক্ষেপণাস্ত্র মোতায়েন হলে ইরানের আঘাত সক্ষমতা বাড়বে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর জন্য তা বড় হুমকি তৈরি করতে পারে।১০:২৫ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
পিলখানা হত্যার নেপথ্য কারণ এখন স্পষ্ট: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত নেপথ্য কারণ এখন দেশের মানুষের কাছে পুরোপুরি বোধগম্য ও স্পষ্ট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে
০৯:৩১ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ
২০০৯ সালের ২৫–২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন; দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় বহুজনের মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদের সাজা হয়। ১৭ বছর পর দিবসটি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে; পুনঃতদন্ত কমিশনের প্রতিবেদন নতুন করে ঘটনাপ্রবাহ ও নেপথ্য কারণ নিয়ে আলোচনার সূত্র সৃষ্টি করেছে।০৯:১৮ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
স্থানীয় নির্বাচনে একাই লড়বে এনসিপি
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নিতে সারাদেশে প্রার্থী বাছাই ও সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে এনসিপি, তবে শেষ সময়ে জোটগত সিদ্ধান্তের সম্ভাবনাও খোলা রাখছে দলটি।০৮:৫২ ২৫ ফেব্রুয়ারি ২০২৬
সোহরাওয়ার্দীতে মারধর: পুলিশের ৪ সদস্য ক্লোজড
দুপুরে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রমনার ডিসি মাসুদ আলম ও কনস্টেবলদের দৃষ্টামূলক শাস্তির দাবি জানান। ঢাবি শিক্ষার্থীরা বলেন, মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে২০:০৮ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১৫ টাকা কমলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এলপিজির উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার করে আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ হারে মূসক আরোপ করায় মূল্য সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়। এরই প্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা ২৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়১৮:৩০ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়া-৬ উপ নির্বাচন ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোট হয়। এসময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুটি আসনে নির্বাচিত হন। এর মধ্যে বগুড়া-৬ আসন তিনি ছেড়ে দেওয়ায় এখন উপ নির্বাচন হচ্ছে১৭:৪৮ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান
১৪টি উপজেলার প্রতিটি থেকে একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডে সর্বজনীনভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ইনশাআল্লাহ, ১০ মার্চ একযোগে এই ১৪টি উপজেলায় কার্যক্রমটি শুরু হবে। এই প্রক্রিয়াটি একটি চলমান প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে তা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে১৬:২২ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ভুল ওষুধে ১৭০০০ মুরগির মৃত্যু, ওষুধ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ
টাঙ্গাইলের বাসাইলে মুরগি বড় করার চিকিৎসা নিতে গিয়ে ভেটেরিনারি চিকিৎসক ও ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভুল ওষুধ ব্যবহারের কারনে প্রায় ১৭ হাজার মুরগির মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে প্রায় ৪০ লাখ টাকা
১৬:১৯ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির
১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে প্রথম দফায় তিনি চাকরি হারান। এরপর আইনি মেকাবিলায় বিএনপি ক্ষমতায় এলে আবারও চাকরিতে ফেরেন১৬:০৭ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
নগদে বিদেশি বিনিয়োগ নিয়ে গভর্নরের সঙ্গে জামায়াত এমপি আরমানের বৈঠক
বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী নগদে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন মীর আহমাদ বিন কাসেম আরমান। এই মুহূর্তে একটি বিনিয়োগকারীর পক্ষ থেকে আইনজীবী হিসেবে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে এসেছেন১৬:০৩ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
বিমানবন্দরে মদসহ আটকের প্রমাণ চাইলেন মেহজাবীন
উল্লিখিত কোনো ঘটনায় আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি; আমার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লিখিত অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই ওঠে না। যেসব১৫:৫৬ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
নারী বিশ্বকাপের সূচি প্রকাশ
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এ। এই গ্রুপে টাইগ্রেসদের সঙ্গী হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ-২ এ লড়াই করবে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড১৫:৪৭ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন
প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদী আমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ১৫:৩৮ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
সরকার চাইলে আমি স্বেচ্ছায় সরে যেতে প্রস্তুত: রাষ্ট্রপতি
গত ১৮ মাসে ওই সরকার আমাকে যে রকম মানসিকভাবে চাপ দিয়েছে, নানা ঘটনায় আমাকে অপমানিত করা হয়েছে, সে কারণে আমার মনে এক ধরনের ক্ষোভ জন্মেছিল। তখনই আমি বলেছিলাম, এভাবে রাষ্ট্রপতি থাকা যায় না, চলে যেতে ইচ্ছা করে। এই কথাটাই আমি রয়টার্সকে বলেছিলাম১৫:২১ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারও দুই অঞ্চলের টিকিট দুই ভাগে বিক্রি হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে১৫:০২ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন আব্দুস সালাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম কাজের মাধ্যমে জনআস্থা অর্জন করে মেয়র পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগের দিন একই পদে লড়ার ঘোষণা দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।১৪:৫৭ ২৪ ফেব্রুয়ারি ২০২৬
























