News Bangladesh

স্ত্রীর চিকিৎসায় গাড়ি বিক্রি করলেন প্রাণ রায়

অসুস্থ নির্মাতা শাহনেওয়াজ কাকলীর ব্যয়বহুল চিকিৎসায় নিজের গাড়ি বিক্রি করে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন অভিনেতা প্রাণ রায়। এই কঠিন সময়ে অভিনয় শিল্পী সংঘ পাশে দাঁড়ালেও নিজ সংগঠন ‘পরিচালক সমিতি’র অসহযোগিতায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

১২:৫৬ ২৬ ফেব্রুয়ারি ২০২৬

৯ গুণী ব্যক্তি ও ওয়ারফেজকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দল ওয়ারফেজকে `একুশে পদক-২০২৬` প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর পদকপ্রাপ্তদের হাতে তিনি এই রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন।

১২:৩৪ ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ থেকে দেখা যাবে ৬ বিরল ‘গ্রহ প্যারেড’

আগামী ২৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর আকাশে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুনের বিরল সহাবস্থান বা ‘প্ল্যানেট প্যারেড’ দেখা যাবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খালি চোখ ও টেলিস্কোপের সাহায্যে এই অপূর্ব মহাজাগতিক দৃশ্য উপভোগ করা সম্ভব হবে।

১১:৪৯ ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক শুরু

নতুন সরকারের প্রথম সপ্তাহ পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ জনকল্যাণমূলক প্রকল্প ও নতুন আইন প্রণয়নের খসড়া নিয়ে আলোচনা হয়েছে।

১১:১৪ ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মোহাম্মদপুর-আদাবরে মধ্যরাতে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক শতাধিক

ঢাকার মোহাম্মদপুর ও আদাবরে চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে শতাধিককে আটক করেছে পুলিশ। রমজান সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

১০:৫০ ২৬ ফেব্রুয়ারি ২০২৬

লিসবনে রেস্তোরাঁয় গুলিতে আহত ৩ বাংলাদেশি

পর্তুগালের লিসবনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিবর্ষণে অন্তত ৩ জন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ব্যক্তিগত শত্রুতা বা ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই পরিকল্পিত হামলা বলে ধারণা করছে স্থানীয় পুলিশ এবং বাংলাদেশ দূতাবাস আহতদের আইনি ও চিকিৎসা সহায়তা পর্যবেক্ষণ করছে।

১০:১৯ ২৬ ফেব্রুয়ারি ২০২৬

পর্দা উঠছে বইমেলার: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন এবং সাহিত্য পুরস্কার প্রদান। ৫৪৯টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৫ মার্চ পর্যন্ত চলা এই মেলায় পরিবেশ সুরক্ষা, জিরো ওয়েস্ট নীতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

০৯:১৪ ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ঈদে ঘরমুখো মানুষের স্বস্তিদায়ক যাত্রায় চলবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন

ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ও ৪ চলবে। তিস্তা স্পেশাল-৩ ঢাকা থেকে ৯টা ৩০ মিনিটে ছেড়ে ৩টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে ৪টা ৩০ মিনিটে ছেড়ে ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে

১৯:৫৫ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

‘সীমান্তরক্ষী বাহিনীর শিকড় আমাদের স্বাধীনতার ইতিহাসে প্রোথিত’

প্রধামন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে সেনাবাহিনীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমি মনে করি, পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাতের একটি অপপ্রয়াস

১৯:৩৬ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া রাজিব আহসানকে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে

১৯:১৭ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান

চব্বিশের ৫ আগস্ট পরবর্তী সময় থেকে দেশের বিভিন্ন স্থানে বহু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অসংখ্য হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার কারণে এখনো অনেক সাংবাদিক কারাবন্দি রয়েছেন

১৭:৪৬ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নতুন আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নবনিযুক্ত আইজিপিকে র‍্যাঙ্ক ব্যাজ পরানো হয়। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী

১৭:৪২ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

গাজায় গণহত্যার মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন মোদি

গাজায় রক্তপাতের মধ্যেই মোদির এই সফর তাই কেবল একটি দ্বিপাক্ষিক কর্মসূচি নয়, বরং ভারতের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত বলে মনে করেন বিশ্লেষকরা

১৭:৩৭ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফোন করে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর শুনে কুশল জিজ্ঞেস করেন। এরপর তিনি ফোনে কথা বলার আগ্রহ প্রকাশ করলে আমি জামায়াত আমিরের কাছে ফোন দিই। পরে তিনি ফোনকলে আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করেন

১৬:৫০ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর ভর্তি ফি নেওয়া যাবে না- আদালতের এমন আদেশ অমান্য করে ভিন্ন উপায়ে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফি নেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়

১৬:২০ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়

তিনি জানান, মন্ত্রিসভায় ডাক পেলে তিনি আগে থেকেই জানতেন। অনুষ্ঠানে একজন কর্মকর্তা না চিনে তাকে আসন ছেড়ে চলে যেতে বলেন এবং এসএসএফ ডাকার হুমকি দেন। এই পরিস্থিতিতে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেন তিনি

১৫:৪৮ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সরে গেলেন আহসান মনসুর, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

মোস্তাকুর রহমান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (এটিএবি) এবং ঢাকা চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (ডিসিসিআই) বিভিন্ন পেশাদার ও শিল্প সংগঠনের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন

১৫:৩৬ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বরিশালে আদালতে ভাঙচুর, আইনজীবী সভাপতি লিংকন গ্রেফতার

আদালতে ভাঙচুর ও বিচারিক কাজে বাধার অভিযোগে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে আইনজীবীদের বিক্ষোভ ও আদালত বর্জনে বরিশালের বিচারিক কার্যক্রমে চরম অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

১৫:৩৫ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্ব থেকে সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন

১৫:২৭ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা

নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েন এমপি হান্নান মাসউদ। ঘটনার পর সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

১৪:৫৭ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের অভিভাবক ও ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য ৮ মার্চের মধ্যে হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। ভুল তথ্যের কারণে আর্থিক ক্ষতি হলে তার দায়ভার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।

১৪:৩৮ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

এখন থেকে শিক্ষার্থীরা অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল ২০২৬ লিখে ফল জানতে পারবে। এ ছাড়া মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানা যাবে

১৪:০১ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা ট্র্যাজেডি জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়: মির্জা ফখরুল

পিলখানা হত্যাকাণ্ডকে জাতির কলঙ্কজনক অধ্যায় আখ্যা দিয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সেনাবাহিনীর মনোবল ভাঙতেই এই গভীর চক্রান্ত করা হয়েছিল। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই জঘন্য হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৩:৩৬ ২৫ ফেব্রুয়ারি ২০২৬

এবারও জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

১৪৪৭ হিজরি সনের ঈদুল ফিতর উপলক্ষ্যে জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। পণ্যমূল্য অনুযায়ী গত বছরের সমান এই হার নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি।

১৩:২৩ ২৫ ফেব্রুয়ারি ২০২৬