যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে দুইজন নিহত
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ী মীরহাজারীবাগে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন এবং পরিবারের সঙ্গে গেন্ডারিয়া সতীশ সরকার রোডে ভাড়া থাকতেন। তার বাবার নাম সালামৃধা।
অপরদিকে, সাইফুল একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন এবং পরিবারের সঙ্গে একই এলাকায় ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনা দুমড়ে-মুচড়ে যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: আমদানি-রফতানি কার্যক্রমকে মোংলা বন্দরকেন্দ্রিক করার পরিকল্পনা
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








