News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:১৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবাহ রাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। 

স্থানীয় সময় রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের আশঙ্কা কম। একই সঙ্গে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র  কোনো সুনামি সতর্কতা জারি করেনি। গভীর সমুদ্রতলে কম্পনটি হওয়ায় সুনামির ঝুঁকি নেই বলেও জানানো হয়েছে।

আরও পড়ু: আফগানিস্তানে ড্রোন হামলা চালাল পাকিস্তান

অন্যদিকে মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ রেকর্ড করেছে। সংস্থাটি জানিয়েছে, সাবাহর পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক  রাজ্যের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়